• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর করলেন দুই নারী

বিবর্তন প্রতিবেদক, কুষ্টিয়া।
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়ায় সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর করলেন দুই নারী
কুষ্টিয়ায় সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর করলেন দুই নারী

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে। তাকে দুই নারী চড়থাপ্পড় মারেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, সকালে দুই নারী ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কী কারণে বা কে কে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এ বিষয়ে কথা বলার জন্য ভুক্তভোগী পুলিশ সদস্য নাজমুল হোসেনকে পাওয়া যায়নি। ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সদস্যদের কাছে তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার সহযোগিতা চাইলেও তারা সহযোগিতা করেননি। কী কারণে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারেও কোনো তথ্য দেননি।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category