• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান
মেহেরপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য ব্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, সফল জননী রাহাতুন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে সফলতা নারী সামসুন্নাহার, অর্থনৈতিক ভাবে সফলতা নারী কাজল রেখা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান উম্মে হানি চায়না, শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জন কারী নারী আলিয়া খাতুন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রনি আলম নুর, জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাপলা, সফল জননীর সন্তান ব্যবস্থাপনা বিভাগ কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলতাফ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category