• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া অস্ত্র মিললো ড্রেনে

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া অস্ত্র মিললো ড্রেনে
কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া অস্ত্র মিললো ড্রেনে

কুষ্টিয়া শহরের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় মডেল থানার লুট থেকে হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ঈদগাহপাড়া এলাকায় আফসার উদ্দিন মাদ্রাসার পেছনের ড্রেন থেকে এটি উদ্ধার করা হয়।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, ‘আজকে সকালে মাদ্রাসার পেছনে আমি ড্রেন পরিষ্কার করছিলাম। এ সময়ই ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পড়ে থাকতে দেখি। পরে সেটি ড্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্ত্রটি নিয়ে গেছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পায়। আমাদের পুলিশের শটগান এটি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। এ পর্যন্ত কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনো অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত: গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানের মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুষ্টিয়া মডেল থানা। সে সময় থেকে কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category