• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গাংনীতে স্মরণসভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গাংনীতে স্মরণসভা অনুষ্ঠিত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গাংনীতে স্মরণসভা অনুষ্ঠিত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মেহেরপুরের গাংনীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াত ইসলামী বাংলাদেশ নায়েবে আমীর নাজমুল হুদা, উপজেলা জামায়াতের আমীর ডাঃ রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, গানী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, কৃষি অফিসার ইমরান আহমেদ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হাশেম উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, এলজিইডি উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোতালেব আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাংবাদিক রফিকুল আলম বকুল, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল আলম পান্না, যুগ্ম আহবায়ক আমির হামজা, সাদ্দাম হোসেন জীবন, আন্দোলনে আহত শিক্ষার্থী তানভীর মেহেদী, নাজমুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দেশের স্বার্থে এবং আমাদের এই দেশ থেকে যেনো সকল বৈষম্য বিলুপ্ত হয় সে আহবান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে আহত নাজমুল হক ও তানভির মেহেদীকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। আলোচনা শেষে আহতদের দ্রুত সুস্থতা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ জাহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category