• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীর চিৎলাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
গাংনীর চিৎলাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
গাংনীর চিৎলাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির উদ্যোগে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলাস্থ কাম ফর হিউম্যানিটির কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফিজিও এইড ফিজিওথেরাপি সেন্টার এর সহযোগিতায় দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা, ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা প্রদান করেন নাজনীন ইসলাম সেতু, বিএসসি ইন ফিজিওথেরাপি, পঙ্গু হাসপাতাল ঢাকা।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৫ টি গ্রামের অর্ধশত মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং সেবা প্রদানের লক্ষ্যে এ বিশেষ আয়োজন। ইতিপূর্বে সিএফএইচ এধরণের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে, এছাড়াও আগামীতে প্রতিটি গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউপির সাবেক সদস্য শফিউর রহমান (টমা) পল্লী চিকিৎসক হামিদুল ইসলাম, হোমিও চিকিৎসক শাহিনুর রহমান, সংগঠনের প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজন, সমন্বয়ক কায়েস মাহমুদ, মিয়াজান আলী, ফরিদুল ইসলাম, মো: রিয়াজ, বর্নালী ইয়াসমিন বৃষ্টি, বৃষ্টি মুন্সি, অনামিকা আক্তার শোভা, আসিফ, জিহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category