• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

অ্যাড. আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে আইনজীবীদের বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
অ্যাড. আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে আইনজীবীদের বিক্ষোভ
অ্যাড. আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে আইনজীবীদের বিক্ষোভ

চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আলিফ হত্যার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আইনজীবী সমিতির ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. আবু সালেহ মোঃ নাসিম, অ্যাড. কামরুল হাসান, অ্যাড. মোখলেছুর রহমান স্বপনসহ আইনজীবীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিডিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ এস এম সাইদুর রাজ্জাক ও পারভীন সুলতানা, নজরুল ইসলাম, আব্দুল আলিম, এহান উদ্দীন মনা, নিয়ামুল খান, সাইফুল ইসলাম সাহেব, সেলিম রেজা কল্লোল, সেলিম রেজা গাজী, লাভলী খাতুন, খুরশিদা খাতুন, এশরার জাহান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category