• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে দুই সার ডিলারকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে দুই সার ডিলারকে জরিমানা
মেহেরপুরে দুই সার ডিলারকে জরিমানা

ক্রেতাদের কাছে সার বিক্রয়ের ভাউচার না দেওয়া ও স্টকের গরমিল পাওয়ায় মেহেরপুরের দুই সার ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বামনপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়। দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা। সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বামনপাড়া মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সার ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের কাছে সার বিক্রয়ের ভাউচার না দেওয়া, সার বিক্রয়ের সাথে স্টকের গরমিল পাওয়া যায়। এছাড়া সার ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাসুদ পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বড়বাজার এলাকায় মেসার্স গিয়াস উদ্দিন এন্ড সন্স নামক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় চড়া দামে সার বিক্রির প্রমান পাওয়া ছাড়াও সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাঈদ আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তামিম খান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category