• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুর গড়পুকুরের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
মেহেরপুর গড়পুকুরের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপন
মেহেরপুর গড়পুকুরের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপন

মেহেরপুর পৌরসভার উদ্যোগে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গড়পুকুরের চারিদিকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।

এসময় তিনি বলেন, আমরা একটি সুন্দর পৌরসভা উপহার দিতে চাই। গড়পুকুরটি বেশ কিছুদিন অযত্নে অবহেলায় পড়ে ছিল। আমার দায়িত্ব গ্রহণের পর এটিই একমাত্র কাজ যেটি আমাকে নির্মল আনন্দ দিলো। এই জায়গাটি ফুলে ফুলে ভরে দিতে চাই। এখানে শিশুদের কলকাকলিতে মুখরিত হবে। পাখির কিচিরমিচরে মুখরিত থাকবে চারপাশ। পৌরবাসী যেন নির্মল পরিবেশে সময় কাটাতে পারে সেজন্যই এই প্রচেষ্টা।
তিনি মেহেরপুর পৌরসভার রাস্তার পাশে ও নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার করনের লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান।

এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জিএম ওবায়দুল্লাহ, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category