• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং

গাংনীর বামন্দীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্সের অভিযান

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
গাংনীর বামন্দীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্সের অভিযান
গাংনীর বামন্দীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্সের অভিযান

গাংনীর বামন্দী বাজারের বাদল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেছে মেহেরপুরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্স। আজ সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়। সেই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্স সুত্রে জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স টিম বামন্দী বাজারের বাদল ট্রেডার্সে অভিযান চালায়। এসময় মূল্য তালিকা না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬এর ৬/১ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় তাদেরকে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category