• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

মেহেরপুর-কুয়াকাটাগামী যাত্রীবাহি বাস থেকে ফেনসিডিল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
মেহেরপুর-কুয়াকাটাগামী যাত্রীবাহি বাস থেকে ফেনসিডিল উদ্ধার
মেহেরপুর-কুয়াকাটাগামী যাত্রীবাহি বাস থেকে ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর কুয়াকাটা গামী যাত্রীবাহি একটি বাসে তল্লাশী করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান চালায় যৌথবাহিনী।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম মেহেরপুর পৌর কবরস্থানের সামনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায়। এ সময় রয়েল এক্সপ্রেস পরিবহন যার নম্বর (ঢাকা মেট্রো ব-১৫-৩৮৬২) বাসের একটি সিটের উপর পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো জব্দ দেখিয়ে সদর থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষ‌য়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসানুল্লাহ আল বারী বলেন, জব্দকৃত ফেন‌সি‌ডিল বিষ‌য়ে সদর থানায় এক‌টি মামলা দায়ের করা হ‌চ্ছে। অজ্ঞাতনামা আসা‌মিদের নামে মামলা হ‌লেও তদন্তের মাধ‌্যমে ফেন‌সি‌ডিল পাচারকারীদের খুঁ‌জে বের করার চেষ্টা করবে পু‌লিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category