• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী তালহা নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামের গোরস্থান পাড়ায়। সে আমতৈল গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

গ্রামের তানভীর আহমেদ তুহিন জানান, তালহা তার মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। সকালে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। দুপুরে তালহার মরদেহ জনৈক কালুর পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। প্রতিবেশীরা এগিয়ে এসে তালহাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category