• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে দুই কেজি গাঁজাসহ এক পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
গাংনীতে দুই কেজি গাঁজাসহ এক পাচারকারী আটক
গাংনীতে দুই কেজি গাঁজাসহ এক পাচারকারী আটক

পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ লিখন(২২) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক লিখন উপজেলার কাথুলী গ্রামের আনসার আলীর ছেলে।

গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেসবাহ উদ্দিন জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশবিশেষ, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী বাজারস্থ খেজমতের হোটেলের সামনে থেকে গাংনী থানার এস আই সনজিৎ তার সঙ্গীয় ফোর্স দুই কেজি গাঁজাসহ লিখনকে আটক করতে সক্ষম হয়। লিখন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকার বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিলেন।

আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category