• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জেলা পর্যায়ের স্কুল দাবায় চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল জামী

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মেহেরপুরে ৫১ তম স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে ছেলেদের দাবা খেলায় সন্ধানী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল জামী মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবি ফুয়াদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আবদুল্লাহ আল জামী জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় আগামী ২০ ও ২১ তারিখ খুলনা জেলা স্কুলে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহন করার গৌরব অর্জন করেছে। আব্দুল্লাহ আল জামী মেহেরপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক  এস এম রফিকুল আলম বকুল ও গাংনীর চৌগাছা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক হাফিজা আফরোজ রুমী দম্পত্তির সন্তান। আজ বুধবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুমান ও জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীনের হাত থেকে জামী ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category