প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৩:৩১ পি.এম
মেহেরপুর জেলা পর্যায়ের স্কুল দাবায় চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল জামী

মেহেরপুরে ৫১ তম স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে ছেলেদের দাবা খেলায় সন্ধানী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল জামী মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবি ফুয়াদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আবদুল্লাহ আল জামী জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় আগামী ২০ ও ২১ তারিখ খুলনা জেলা স্কুলে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহন করার গৌরব অর্জন করেছে। আব্দুল্লাহ আল জামী মেহেরপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এস এম রফিকুল আলম বকুল ও গাংনীর চৌগাছা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক হাফিজা আফরোজ রুমী দম্পত্তির সন্তান। আজ বুধবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুমান ও জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীনের হাত থেকে জামী ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.