• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম করার নাম ঘোষণা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলার খড়মপুর গ্রামের দক্ষিণপাড়ায় সকলের জন্য উন্মুক্ত খেলার মাঠ করা হয়েছে। একইসাথে মাঠটি সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের মাধ্যমে আগষ্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়ামে রুপান্তরের দাবি জানানো হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ আবু সাঈদের নামে এ মাঠটি স্টেডিয়াম নামকরণ ঘোষণা করেন।
অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির ইউনিট সভাপতি মোস্তাক আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লাল্টু, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হোসেন, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, আব্দুল ওহাব বুলবুল, গাংনী উপজেলা যুবদলের সভাপতি চপল বিশ্বাস, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, টোকন আলী, জামাত আলী, জিয়াউল হক, জাহেদ আলী, রিপন আলী, যুবদল কর্মী রাজু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন যুবদল নেতা হাবিবুর রহমান কাজল।
অনুষ্ঠানে প্রস্তাবিত এ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা অনুশীলনের লক্ষ্যে সহযোগিতার হাত বাড়ান অনুষ্ঠানের অতিথিরা। এর মধ্যে দুটি ফুটবল উপহার দিয়ে মাঠ সংস্কারের জন ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন বিএনপি নেতা নুর ইসলাম। এছাড়াও খেলোয়াড়দের জন্য এক সেট জার্সি দেওয়ার ঘোষণা দেন কামাল হোসেন লাল্টু। একই মঞ্চে বিভিন্ন প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের সভাপতি আখেরুজ্জামান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category