• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ভায়ের ধারালো হাসুয়ার কোপে বোন ও ভাবী খুন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
গাংনীতে ভায়ের ধারালো হাসুয়ার কোপে বোন ও ভাবী খুন
গাংনীতে ভায়ের ধারালো হাসুয়ার কোপে বোন ও ভাবী খুন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোটভাই মহিবুল ইসলাম ওহিদের ধারালো হাসুয়ার কোপে বোন জোসনা খাতুন(৬০) ও ভাবী জাকিয়া খাতুন(৪৫) নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন মেজো ভাই জাহিদ(৫৫) ও আরেক ছোট বোন শামীমা খাতুন(৪৮)। আহতদেরকে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর শানঘাট দাড়িয়াপাড়ায় শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, যৌথবাহিনী, র‌্যাব ও গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শানঘাট দাড়িয়াপাড়ার আজিজ ফরাজির ছেলে জাহিদ ও মহিবুল ইসলাম ওহিদ দুজনই তাদের পরিবার পরিজন নিয়ে গাংনী শহরে বসবাস করেন। জাহিদের স্ত্রী জাকিয়া গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা ও নিহত মেজো বোন জোসনা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বোয়ালমারী গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। অপরদিকে মহিবুল ইসলাম ওহিদ শানঘাট পল্লী উন্নয়ংন সংস্থা নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক। মহিবুল ইসলাম ওহিদ তার পৈত্রিক সম্পত্তির দেড় একর জমির পুকুর জবর দখল করে মাছ চাষ করে আসছিল।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিরোধপুর্ণ পুকুর ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে মহিবুল ইসলাম ওহিদের কাছে ব্যাগে রাখা ধারালো অস্ত্র দিয়ে সকলকে একের পর এক কোপাতে থাকে। ঘটনাস্থলেই নিহত হন বোন জোসনা ও ভাবি জাকিয়া খাতুন। আহত হন ভাই জাহিদ ও ছোট বোন শামীমা। ঘটনার পরপরই ঘাতক মহিবুল ইসলাম ওহিদ ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের দুজনেরই অবস্থা আশংকাজনক।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়না দন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category