• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন কাজিপুর ডিগ্রি কলেজে নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে আজীবন অব্যাহতি বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে নজরুল বর্ষ উদ্বোধন অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের সিনেমাহলপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মাহাবুবুর রহমান মজনুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার সময় চৌগাছা ঈদগাহ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনারের নের্তৃত্বে ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার অফিসার প্রীতম সাহা।

শুক্রবার বিকালে সিনেমাহলপাড়ার নিজ বাড়িতে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেন। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। গাংনী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুন সুর । এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে চৌগাছা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category