• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে নার্সদের পতাকা মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে নার্সদের পতাকা মিছিল
মেহেরপুরে নার্সদের পতাকা মিছিল

নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের এক দফা দাবিতে মেহেরপুরে পতাকা মিছিল করেছে মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতাল চত্ত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি হাসপাতাল চত্ত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। ডেপুটি নার্সিং সুপারেনডেন্ট আজিরন নেছা, সিনিয়র স্টাফ নার্স কাঞ্চন মালা, রহিমা খাতুন, প্রশান্ত মন্ডলসহ হাসপাতালের নার্সরা বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভে বক্তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category