• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনীতে পিতা পুত্রকে পিটিয়ে জখম

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
জখম
আহত আব্দুর রাজ্জাক

মেহেরপুর গাংনীর গাড়াডোব গ্রামে বাড়ির নির্মাণ সামগ্রী ফেলতে নিষেধ করায় পিতা আব্দুর রাজ্জাক ও পুত্র মোঃ ডালিমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মহিবুল, কুদ্দুস ও মনিরুলের বিরুদ্ধে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে গাড়াডোব গ্রামের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রাজ্জাক বলেন, মহিবুল আমার বাড়ির পাশে তিন তলা ভবন নির্মাণ করছেন। বাড়ি করতে বাড়ির চারিপাশ নির্ধারিত যে জায়গা ফেলে রাখতে হয় সে জায়গা না ফেলেই বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

বাড়ি নির্মাণের বিভিন্ন সামগ্রী (আর্বজনা) প্রতিদিন আমার বাড়িতে পড়ে। আর্বজনা যেন না পড়ে এবিষয়ে আমার ছেলে ডালিম তাদের বলতে গেলে মহিবুল, কুদ্দুস ও মনিরুল তাকে লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে।

এসময় আমি আমার ছেলেকে তাদের কাছ থেকে রক্ষা করতে গেলে তারা আমাকেও পিটিয়ে আহত করে। আহত আব্দুর রাজ্জাকের মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। আহত আব্দুর রাজ্জাক ও ডালিম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহত আব্দুর রাজ্জাকের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category