• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে জামায়াতের গণমিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে জামায়াতের গণমিছিল
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে জামায়াতের গণমিছিল

গেল ১৫ বছরে মেহেরপুরে আওয়ামী দুঃসাহসনে রাজনৈতিক হত্যাকান্ডের স্বীকার সকল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে গণমিছিল করেছে জামায়াত।

রবিবার (২৫ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন।

জেলা জামায়াতের নায়েবে আমির মও. মাহাবুব উল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন, সহকারি সেক্রেটারি কাজী রুহুল আমিন, পৌর আমির সোহেল রানা ডলারসহ কয়েক হাজার জামায়াতের নেতা-কর্মী মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন বলেন, গেল ১৫ বছরে সারা দেশে অসংখ্য জাময়াত-শিবির নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। মেহেরপুরে জন মানুষের নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল জাব্বারসহ বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে পুলিশ। আমরা সেই সব হত্যার বিচার চায়।

তাদের বিচার না হলে হাশরের ময়দানে গিয়ে মহান আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এসব হত্যার বিচারের দাবিতে আগামীতে আরো বড় ধরনের সমাবেশের ডাক দেওয়া হবে। এজন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category