• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ভিডিপি সদস্যদের উদ্যোগে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
মেহেরপুরে ভিডিপি সদস্যদের উদ্যোগে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ
মেহেরপুরে ভিডিপি সদস্যদের উদ্যোগে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

বিপদে পাশে থাকুন বন্যার্ত মানুষের পাশে দাড়ান, এই স্লোগানকে সামনে রেখে আমদাহ ইউনিয়ন দলনেতা আরিফ হাসান রাজুর উদ্যোগে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট) বিকালে মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে এই তহবিল সংগ্রহ করেন।

এসময় আমদাহ ইউনিয়ন দলনেতা আরিফ হাসান রাজু বলেন, দেশের ১০ জেলায় বন্যায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব জেলার অনেক মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যাদুর্গত এসব মানুষকে সহায়তা করার জন্য পথে পথে টাকা তুলছেন মেহেরপুরের আনসার সদস্যরা।

এসময় তিনি আরও বলেন ঐ এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জনগণকে সতর্কতার সহিত নিরাপদ আশ্রয়ে চলে যেতে উদ্বুদ্ধ করছে। ভূমি বা পাহাড় ধসের হাত থেকে বাঁচতে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে। বন্যা প্লাবিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সহায়তা করছে। সবাইকে বন্যা মোকাবিলায় অকৃত্রিমভাবে কাজ করতে নির্দেশনা দেয়া হচ্ছে ।

এসময় অন্যদের ভিতরে উপস্থিত ছিলেন, ভিডিপির সদস্য, মুরাদ, আনোয়ার, রাফি, সুমন, আশরাফসহ মহাজনপুর ইউনিয়ন দলনেতা শেফাউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category