• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

অসহায় বানভাসি মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ কর্মসূচি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
অসহায় বানভাসি মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ কর্মসূচি
অসহায় বানভাসি মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ কর্মসূচি

দেশে চলমান বন্যা পরিস্থিতিতে অসহায় বানভাসি গণমানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি হাতে নিয়েছে মেহেরপুর জেলা বিএনপি’র একাংশ। শনিবার (২৪ অঅগষ্ট) বিকেলে শহরের টিএনটি এলাকায় আনুষ্ঠানিকভাবে বন্য কবলিত অসহায় মানুষের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ত্রাণ সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খান ছাতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

বন্যাকবলিত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমরা বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। আপনারাও যার যার জায়গা থেকে ত্রাণ কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করুন।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরিদুল হক, রেজাউল, খাইরুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন,জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড নজরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category