• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায় গাংনী পৌর যুবদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সোমবার (১৯ আগষ্ট) বিকালে জাভেদ মাসুদ মিল্টনের গাংনীস্থ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গাংনী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহবায়ক সাবেক কমিশনার সাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাবেক কমিশনার এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, ইনসারুল হক ইনসু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব।

পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর যারা বিএনপিসহ দেশের মানুষকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং কোন রকম যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয় তবে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুসিয়ারী করেন। তিনি দলীয় নেতা কমীদের সজাগ থাকার আহবান জানান।

এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category