• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
গাংনীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন
গাংনীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গাংনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভবানিপুর গ্রাম বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীপুর গ্রাম বিএনপির সভাপতি জারজিস হোসেন।

প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কাজিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা ও গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সলিরি আলভী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মানসকন্যা ও আপোষহীন নেত্রী আখ্যায়িত করে বলেন, তিনি দেশ ও জণগনের জন্য দীর্ঘ সময় কারাভোগ করছেন। তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন অনুষ্ঠানের বক্তারা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও সাবেক সহ সভাপতি শান্ত আহম্মেদ বিশ্বাস। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category