• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

২য় দিনের মত মেহেরপুর জেলা বিএনপি’র একাংশের অবস্থান কর্মসূচী

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
২য় দিনের মত মেহেরপুর জেলা বিএনপি'র একাংশের অবস্থান কর্মসূচী
২য় দিনের মত মেহেরপুর জেলা বিএনপি'র একাংশের অবস্থান কর্মসূচী

কেন্দ্রীয় ঘোষিত তিন দিনের অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচী করেছে মেহেরপুর জেলা বিএনপির একাংশ।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে শহরের জেনারেল হাসপাতাল রোডের এশিয়া নেট মোড়ে এই কর্মসূচী পালন করা হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফরিদুল হক, নাড়ু, খাইরুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি।

কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহবান জানানো হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category