• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছাগল যাওয়াকে কেন্দ্র করে মুজিবনগরে এক দম্পতিকে কুপিয়ে জখম

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
ছাগল যাওয়াকে কেন্দ্র করে মুজিবনগরে এক দম্পতিকে কুপিয়ে জখম
ছাগল যাওয়াকে কেন্দ্র করে মুজিবনগরে এক দম্পতিকে কুপিয়ে জখম

মেহেরপুরের মুজিবনগরে বাড়ির মধ্যে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ইউনুস আলী (৫০) ও তার স্ত্রী নুরজাহান (৪০) বেগমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একরাম আলী ও তার ছেলে শাহীনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকালে মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ কল করে সাহায্য চাইলে সেনাবাহিনীর ক্যাম্পের মাধ্যমে মুজিবনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের অবস্থা অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। এ ঘটনায় ভবানীপুর গ্রামের একরাম আলী তার ছেলে শাহীন আলী ও মেয়ে বিথী খাতুনকে আসামী করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, আহত ইউনুস আলীর বাড়িতে একরামুল আলীর ছাগল চলে যায়। পরে ইউনুস আলী সেই ছাগলকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইউনুস আলী ও তার স্ত্রীকে একরামুল ও তার ছেলে, মেয়ে মিলে হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। এব্যাপারে একরামুলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর সবাই পলাতক বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনা ও মামলার বিষয়টি নিশ্চিত করেন মুজিবনগর থানার ওসি সাইফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category