• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে মালসাদহ-বারাদী সড়কে ডাকতি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
গাংনীতে মালসাদহ-বারাদী সড়কে ডাকতি
গাংনীতে মালসাদহ-বারাদী সড়কে ডাকতি

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ-বারাদি সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দশটার দিকে ঘন্টা ব্যাপি ডাকাতরা মাছ ব্যবসায়ীসহ পথচারীদেরকে অস্ত্রের মুখে জিম্মী করে পাখিভ্যান ও নগদ টাকা লুট করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্ঠা করছে।

ডাকাতের কবলে পড়া হাড়িয়াদহ গ্রামের জিয়ারুল ইসলাম গাংনী হাট থেকে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ওই সড়কের সরোয়ার হোসেনের ইটভাটার কাছে পৌছুলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত পথরোধ করে। তার হাত-পা ও চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে ও বেদম প্রহার করে। প্রায় দু’ঘন্টা ধরে ডাকাতদল সড়কে চলাচলকারীদের কাছ থেকে টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় জিয়ারুলের ব্যাটারি চালিত পাখি ভ্যানটি নিয়ে যায়। জিয়ারুল পরে কৌশলে হাতে পায়ের বাধন খুলে বাড়িতে এসে গ্রামের লোকজনকে ও পুলিশকে জানায়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তাজুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category