• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে গাঁজা ও গাঁজার গাছসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪
গাংনীতে গাঁজা ও গাঁজার গাছসহ যুবক আটক
গাংনীতে গাঁজা ও গাঁজার গাছসহ যুবক আটক

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ নাইম হোসেন(২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তারই বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে গাংনীর হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টীম এ অভিযান চালায়। আটক নাইম ওই গ্রামের ছের আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

হেমায়েতপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মুবিন জানান, নাইম হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন উঠতি বয়সের যুবকদের কাছে মাদক বিক্রয় করতো। নাইমের বাড়িতে বিক্রির জন্য গাঁজা আছে মর্মে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ উদ্ধার ও ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গাঁজাসহ আটক হয় নাইমের বড়ভাই হুমায়ুন। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category