• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে সামাজিক সুরক্ষায় ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
মেহেরপুরে সামাজিক সুরক্ষায় ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মেহেরপুরে সামাজিক সুরক্ষায় ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভাত ও ডালের মাধ্যমে পুষ্টি নিশ্চিতকরনে সচেতনতা বৃদ্ধির জন্য মেহেরপুরে খাদ্য অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত। বায়োফোর্টিফাইভ ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা বারোটার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান ও কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল। জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন এর কনসালটেন্ট ড. এম মনির উদ্দিন।

এসময় বায়োফোর্টিফাইভ জিংসমৃদ্ধ ধানের উপকারিতা নিয়ে এবং ব্রি ধান ৭৪ সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আপনি ঘরে বসে আছেন কাদের সবাই বসে আছেন সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরিকল্পিতভাবে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন করতে সকলকে একত্রিত ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। কর্মশালায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক, কৃষি মাঠকর্মী, স্বাস্থ্যকর্মীসহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

কর্মশালাতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category