• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মুজিবনগর সীমান্তে ভারত থেকে তিন জন পুশব্যাক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আবারও ভারত থেকে কয়েকজনকে পুশব্যাক করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শনিবার (৮ জুন) ভোরে মুজিবনগর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশব্যাপক করে।
পুশব্যাক হয়ে আসা তিন জন জনান, তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। সেখানে কয়েক মাস কারাগারে থাকার পর গেল রাতে বিএসএফ তাদেরকে গাড়ীতে করে মুজিবনগর সীমান্তের ওপারে নিয়ে আসে। ভোরের দিকে কাটাতারের বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশের ভূখন্ডে ঠেলে দেওয়া হয়। এসময় তারা পায়ে হেঁটে সীমান্তের মাঠ পেরিয়ে সকালের দিকে পৌঁছায় মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে। সেখান থেকে বাসযোগে নড়াইল, ফরিদপুর ও পাবনায় নিজ নিজ বাড়ি ফিরে যায় ওই তিন জন। তাদের সাথে আরও কয়েকজন পুশব্যাক হয়ে এসেছে জানা গেলেও ক্যামেরায় তাদের ছবি ধারণ করা সম্ভব হয়নি।
এর আগে গেল ৩ মার্চ নারী পুরুষসহ ১৪ জনকে একই সীমান্ত দিয়ে পুশব্যাক করেছিল বিএসএফ।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার কোন মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category