• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে সনাতন যুব পরিষদের বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নড়াইলের দিঘলিয়া, লোহাগড়া ও রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় মন্দির ভাংচুর, সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা লুটপাট, নির্যাতনসহ শিক্ষকদের লাঞ্ছনা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন যুব পরিষদ।

রাঙ্গামাটি জেলা কমিটি সনাতন যুব পরিষদ সভাপতি অজিত শীলের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ জেলা সভাপতি অমর কুমার দে, ইসকন মন্দির অধ্যক্ষ নিতাই নুপুর দাশ, রাঙ্গামাটি জেলা সনাতন যুব পরিষদের সাবেক সভাপতি জগন্নাথ ভদ্র, রাঙ্গামাটি মেডিকেল কলেজ সনাতন যুব পরিষদ, পৌর কমিটি সনাতন যুব পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা অচিরেই এই সকল হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবী জানান।

সনাতন যুব পরিষদ জেলা কমিটি সোমবার শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন মঠ-মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বীরা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category