• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মাদক কারবারীর বিরুদ্ধে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৯ মে, ২০২৪
মেহেরপুরে মাদক কারবারীর বিরুদ্ধে মানববন্ধন
মেহেরপুরে মাদক কারবারীর বিরুদ্ধে মানববন্ধন

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে কুলবাড়িয়া গ্রামবাসী।

রবিবার (১৯ মে) সকাল ১১টার সময় মেহেরপুর জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জুয়েল রানার নেতৃত্বে কুলবাড়ীয়া গ্রামের স্কুল ছাত্রসহ কয়েকশত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন কুলবাড়িয়া গ্রামে এখন ওপেন মাদক বিক্রি ও সেবন হয়। মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনীর সদস্য ঝন্টু বিশ্বাস বাহিনীর নেতৃত্ব দিত। এক সময় সে প্রশাসনের হাত থেকে বাঁচতে ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্ম গ্রহণ করে।

খৃষ্টান ধর্ম প্রচারের জন্য সে এলাকায় আশ্রম খুলে। সেই আশ্রমকে ব্যবহার কওে গড়ে উঠেছে মাদক সেবনের ও মাদকের রমরমা ব্যবসা। তার লোকজনের ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। তার মাদক ব্যবসার কারণে কুলবাড়ীয়া গ্রামের যুব সমাজ আজ ধ্বংসের পথে।

তাই আমরা সকল হুমকি ধামকি উপেক্ষা করে আমাদেও সন্তানদের মাদক থেকে বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন মাদক সম্রাট ঝন্টু বিশ্বাসের মাদক সেবন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সে একজন চিহ্নিত মাদক বিক্রেতা সেটাও এলাকার সকলেই জানে। তাই অতি দ্রুত তাকে আটক করে কুলবাড়ীয়া গ্রামকে মাদক মুক্ত করার জোর দাবী জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধন শেষে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category