• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়াটা সংবিধান সম্মত: হানিফ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : রবিবার, ৫ মে, ২০২৪
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়াটা সংবিধান সম্মত: হানিফ
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়াটা সংবিধান সম্মত: হানিফ

কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও ভোটেরই একটি অংশ। এটা হতেই পারে কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতার কারণে সম্মান দেখিয়ে তার এলাকার অন্য কেউ দাঁড়ায়নি। তাই সে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতেই পারে, এটা সংবিধান সম্মত। রোববার (৫ মে) বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি, কোনো প্রার্থীর কম। এমন হলে ভোটের ব্যবধান বেশি হবে। ভোট একপাক্ষিক বা দ্বিপাক্ষিক বলে কিছু নেই। ভোটাররা কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছে তা জনগণ সমর্থন করে না বলে মনে করেন হানিফ। তিনি বলেন, তাদের কথা পছন্দ করে না কেউ। অনেক চেষ্টা এমনকি নাশকতা করেও বিএনপি গত জাতীয় নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। ৪২ ভাগ ভোটার অংশ নিয়েছিল। এবারো মানুষ ভোট দিতে যাবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচন করার কোন সুযোগ নেই। বিএনপির জনসমর্থন নেই তাই তারা নির্বাচন থেকে দূরে থাকছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্চারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category