• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

আমাদের সকলের একটাই পরিচয় আমরা ভোক্তা-জামিল চৌধুরী

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামিল চৌধুরী বলেছেন, প্রত্যেকাটি দল আর সংগঠনের নিজস্ব কালার আছে। কিন্তু ভোক্তাদের কালার একটাই; আমরা সবাই ভোক্তা। পৃথিবীর প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটিই পরিচয় তা হলো ভোক্তা। এজন্যই ভোক্তাদের সংগঠিত হতে হবে। নিরাপদ খাদ্য, নায্যমূল্যের পণ্য ও সেবা প্রাপ্তি সবখানেই ভোক্তারা প্রতারিত হয়ে থাকেন। যদি ভোক্তাদের মধ্যে জোট থাকে তাহলে প্রতারিত হওয়ার সুযোগ কম।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ক্যাব মেহেরপুর জেলা কমিটির সদস্যদের সাথে এক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাবের সাংগঠনিক কর্মকান্ড আরও গতিশীল করা এবং সর্বপরি ভোক্তাদের জোটবদ্ধ করার লক্ষ্যে সারাদেশে সফরের অংশ হিসেবে সোমবার তিনি মেহেরপুরে আসেন।
মেহেরপুর প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিকুল আলম। সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে মতামত তুলে ধরেন ক্যাব সদস্য ও মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, সাংবাদিক রাশেদুজ্জামান, ক্যাব গাংনী উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব আলম ও ক্যাব সদস্য দিলারা জাহানসহ ক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্বেচ্ছাশ্রম আর পকেটের টাকা খরচ করে ক্যাব সদস্যরা সারা দেশে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। ক্যাবের আন্দোলন ফসল এখন ভোক্তাদের ঘরে যাচ্ছে। বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাশ ও অধিদপ্তর স্থাপন, এনার্জি রেগুলেটরি কমিশন গঠন, বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ভোক্তা স্বার্থ রক্ষার বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ক্যাব। দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে ভোক্তা স্বার্থের বিষয়ে সচেতন করার মাধ্যমে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ক্যাবের ছায়াতলে আসার আহবান জানান এই সমাজ সেবক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাব মেহেরপুর জেলা ও উপজেলা শাখার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category