• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

আমি কথায় নয় কাজে বিশ্বাসী-ডাঃ সাগর

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
আমি কথায় নয় কাজে বিশ্বাসী-ডাঃ সাগর
আমি কথায় নয় কাজে বিশ্বাসী-ডাঃ সাগর

মেহেরপুরের গাংনী পৌরসভাধীন চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থানে ২ কোটি টাকা ব্যায়ে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে ও গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, প্যানেল মেয়র আসাল উদ্দিন, কাউন্সিলে সামিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা পর্ষদের সভাপতি আক্তারুজ্জামান অল্ডাম।

এসময় উপস্থিত ছিলেন সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা,-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতা জামিরুল ইসলাম টিক্কা, ছাত্রলীগ নেতা শাহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থানটি যুগোপযোগী করতে প্রায় ২ কােটি টাকা ব্যায়ে গাংনী পৌরসভা ও এলজিইডি কাজটি বাস্তবায়ন করবে। নির্মাণ কাজ সম্পন্ন করার দ্বায়িত্ব পেয়েছে মেসার্স রােমানা এন্টাপ্রাইজ।
এসময় প্রধান অতিথি আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বলেন, আমি আজ বেশি কিছু বলব না। কাজ শেষে উদ্বোধনী দিনে বক্তব্য দেবো। আমি কাজে বিশ্বাসী কথায় নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category