• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
গাংনীতে পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাংনীতে পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বিকেলে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায় গাংনী মহিলা কলেজ পাড়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাংনী পৌর যুবদলের আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর এনামুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, গাংনী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিশির আহমেদ শাকিল, গাংনী পৌর যুবদল নেতা হাবিবুর রহমান কাজল, গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রানা আহমেদ, সাধারণ সম্পাদক মানিক রসুল, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ এবং পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category