• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে “বুড়িপোতা তরুণ সংগঠন”এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে “বুড়িপোতা তরুণ সংগঠন”এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
মেহেরপুরে “বুড়িপোতা তরুণ সংগঠন”এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তরুণ ও প্রবাসী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “বুড়িপোতা তরুণ সংগঠন” এর উদ্যেগে শনিবার সকালে বুড়িপোতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ঈদগাহ ময়দানে এর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে মোঃ রেজাউল ইসলাম, মোঃ নাহিদ হোসেন, মোঃ সাহিদ, মোঃ দেলোয়ার,মোঃ রাজু আহমেদ, মোঃ সজিব রানা, মোঃ সাকিব, মোঃ জাহিদ, মোঃ জাকারিয়া, মোঃ আরিফুল, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, আমাদের নিজেদের পাশাপাশি ইউনিয়নের যারা দেশবিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত আছে, তাদের সহযোগিতায় ইউনিয়নের প্রায় ১শত পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্ভব হয়েছে। আশাকরি ভবিষ্যতে সমাজের সবাই আমাদের সেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়াবে, তাহলে আমরা সমাজের উন্নয়নের কাজ করতে সক্ষম হব।

এসময় ওই ইউনিয়নের ১শত দুস্থ ও অসহায়দের মাঝে চাল, ডাল, আটা, তেল, চিনি, সেমাই, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category