• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর ভাবনার ঈদ আয়োজনে পাঁচ টাকায় নতুন পোশাক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
মেহেরপুর ভাবনার ঈদ আয়োজনে পাঁচ টাকায় নতুন পোশাক
মেহেরপুর ভাবনার ঈদ আয়োজনে পাঁচ টাকায় নতুন পোশাক

ঈদ আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘মেহেরপুর ভাবনা’ নামের একটি সংগঠন। বাচ্চাদের জন্য মাত্র ৫ টাকায় পোশাক আর ১০ বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরাও পাচ্ছেন ঈদের বাজার। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে সংগঠনটি এ আয়োজন করে।

বেশ কয়েক বছর যাবত মেহেরপুর ভাবনা নামের একটি সামাজিক সংগঠন সুবিধা বঞ্চিত শিশু ও তার পরিবারের মধ্যে স্বল্প টাকায় পোশাক ও খাবারের ব্যবস্থা করে থাকেন। এবারও এমনি ভাবে মাত্র ৫ টাকায় পোশাক ও ১০ টাকায় পরিবারের সদস্যরা খাবার পাচ্ছেন। খাবারের মধ্যে রয়েছে, চাল, আটা, ডাল, আলু, পিঁয়াজ, সেমাই, ময়দা, লবন, চিনি ও দুধ। এতে ছিন্নমূল ওই পরিবারের লোকজনের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

সুবিধাভোগীরা জানান, তাদের পরিবারের এবার ঈদের কোন আনন্দ ছিল না। ছেলেদের পোশাক আর ঘরের খাবার কেনা টাকা নেই। এরই মাঝে মেহেরপুরের ভাবনা সংগঠনটি ঈদের আনন্দকে ভাগাভাগি করতে স্বল্প টাকায় পোশাক ও খাবারের ব্যবস্থা করেছেন। মাত্র ৫ টাকায় পছন্দ মতো পোশাক পেয়ে আবেগ আপ্লুত হয়েছে বাচ্চারা। সেই সঙ্গে খুশি সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরাও। ১৫০ শিশু ঈদে নতুন পোশাক মেহেরপুর ভাবনার কাছে থেকে ক্রয় করেছে। সেই সাথে এবার নতুন মাএ যোগ হয়েছে ১০ টাকার  বিনিময়ে বাজার তার ভিতরে রয়েছে, চাল, আটা, ডাল, আলু, পিঁয়াজ, সেমাই, ময়দা, লবন, চিনি ও দুধ। ইতোমধ্যে ৪০টি পরিবার এটি সংগ্রহ করেছে।

মেহেরপুর ভাবনার সমন্বয়ক রাতুল আহমেদ জানান, নিজেদের দ্বায়িত্ববোধ থেকে সংগঠনের সকলে মিলে এ ধরনের উদ্যোগ নেয়া হয়। গরীবের মুখে হাসি ফোটানো সকলেরই উচিৎ। সংগঠনের সকলে মিলে যে কাজটি করা হচ্ছে এ ধরনের কাজ সমাজের বিত্তবানরা করলে সকলেই আনন্দে ঈদ কাটাতে পারতো। ছিন্নমূল ও গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

এর আগে ৫ টাকায় ঈদ শপিংয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক আহমেদসহ মেহেরপুর ভাবনার সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category