• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুঁটিয়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছেন নন্দলালুর ইউনিয়নের চড়াইকোল (বোর্ড অফিস) এলাকার বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৫) ও আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বিপ্লব হোসেন চড়াইকোল আলাউদ্দিন নগর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুঁটিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বিপ্লবকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এবিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছে। ইতিমধ্যে মরদেহ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category