• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
গাংনীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
গাংনীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

ট্রলির চাকায় পিষ্ট হয়ে সোহাগ(৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ বৃহষ্পতিবার বিকেল তিনটার দিকে মেহেরপুরের গাংনীর হলপাড়ায় এ ঘটনাটি ঘটে। সোহাগ গাংনীর কাজিম মোড়ের কৃষক গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা দারজেল তার নিজস্ব ট্রলি করে মাটি নিয়ে জনৈক বাবর আলীর বাড়ির সামনে ভরাট করা হচ্ছিল। এসময় সোহাগ ও তার কয়েকজন বন্ধু ওই ট্রলিতে ওঠে। মাটি নামানো শেষ হলে সোহাগ হঠাৎ ট্রলির পাশে লাফ দেয়। এসময় সে ট্রলির পেছনের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category