• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

এস আই টুটুল থাকছেন না দ্বিতীয় স্ত্রী সোনিয়ার সঙ্গে

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নিউইয়র্কে বসবাসরত উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করে আলোচনায় আসেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুল। এটি তার দ্বিতীয় বিয়ে। এক বছর আগেই অভিনেত্রী তানিয়া আহমেদকে ডিভোর্স দিয়েছেন বলে জানিয়েছেন এই গায়ক।
নতুন খবর হলো- সোনিয়ার সঙ্গে থাকছেন না টুটুল। বর্তমানে নিউইয়র্ক ছেড়ে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস করছেন এই গায়ক।

টুটুলের ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে টুটুল ভাই ফ্লোরিডাতে আছেন। সেখানে স্টেজ শো ও নতুন গানের কাজ করছেন।

দ্বিতীয় স্ত্রী থেকে আলাদা থাকছেন কেন? এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, আসলে তাদের বিয়ে হয়েছিল কি না জানি না। তবে তারা দুজন একসঙ্গে বসবাস করতেন। এটা নিউইয়র্কের সবাই জানতেন।
এদিকে টুটুলের দ্বিতীয় স্ত্রী সোনিয়া গণমাধ্যেমকে বলেন, ‘আমরা রেজিস্ট্রি করে বিয়ে করিনি। বাসায় হুজুর ডেকে এনে দুজন দুজনকে বিয়ে করেছি। টুটুল ১ আগস্ট ফ্লোরিডা চলে যায়।
এ বিষয়ে এস আই টুটুল কোনো মন্তব্যে করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category