• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু

ঝিনাইদহ প্রতিনিধি:
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু

বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি পদে মো. শফিকুল ইসলাম অপুকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শফিকুল ইসলাম অপু ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল হাইয়ের মৃত্যুজনিত কারণে জেলা শাখার সভাপতির শূন্য পদে মো. শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category