• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

দৌলতপুরে শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিবেদক
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

কুষ্টিয়ার দৌলতপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসাবে বীর মুক্তিযোদ্ধারে সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী, হায়দার আলী, আব্দুস সোবহান, সাবেক কমান্ডার আনারুল ইসলাম প্রমুখ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category