• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ল্যাপটপ পেলেন ৫৫৫ জন নারী ফ্রিল্যান্সার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪
ল্যাপটপ পেলেন ৫৫৫ জন নারী ফ্রিল্যান্সার
ল্যাপটপ পেলেন ৫৫৫ জন নারী ফ্রিল্যান্সার

ফ্রিল্যান্সিং অথবা ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৫৫৫ জনকে দেওয়া হয়েছে একটি করে ল্যাপটপ। রোববার (১০ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এসব ল্যাপটপ বিতরণ করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে “হার পাওয়ার” প্রকল্পের মাধ্যমে সারাদেশব্যাপী ফ্রিল্যান্সিংকে অগ্রাধিকার দিয়ে নারীদের স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে মেহেরপুর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৫৫৫ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হকসহ ল্যাপটপ গ্রহণকারী ও  মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category