• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীর ধানখোলা বাজার কমিটির নির্বাচনে সভাপতি অনি, সম্পাদক টোকন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪
গাংনীর ধানখোলা বাজার কমিটির নির্বাচনে সভাপতি অনি, সম্পাদক টোকন
গাংনীর ধানখোলা বাজার কমিটির নির্বাচনে সভাপতি অনি, সম্পাদক টোকন

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজার কমিটির নির্বাচন জাঁকজমকপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ আহমেদ অনি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সাইদ টোকন। এদিকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন আল মামুন। শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে বেলা ১২ পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

ধানখোলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বাজার কমিটি নির্বাচনে সভাপতি পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তানজিদ আহমেদ অনি (আনারস প্রতীক) ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন (হরিণ প্রতীক) পেয়েছেন ৬১ ভোট। সাধারন সম্পাদক পদে আবু সাইদ টোকন (টিউবয়েল প্রতীক) ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন আলী(মোরগ প্রতীক) পেয়েছেন ৫৪ ভোট। এদিকে কোষাধ্যক্ষ পদে আল মামুন  (মোবাইল ফোন প্রতীক) ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাবুল হোসেন(রিং স্লাব) পেয়েছেন ৭৩ ভোট।

নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন ধানখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল মোতালেব। এছাড়াও নির্বাচন কার্যক্রমে সহায়তা করেন রোকনুজ্জামান, জিয়ারুল ইসলাম, রেজানুর রহমান, ইসলাম হোসেন, শাহিন মিয়া, আব্দুল কুদ্দুস, শরিফউদ্দিন, মনিরুজ্জামান রন্টু, শাহজাহান কবির, আমিনুর রহমান মুক্তি ও আসাদুজ্জামান মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category