• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

মেহেরপুরে তারুণ্যের মেলা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে তারুণ্যের মেলা অনুষ্ঠিত
মেহেরপুরে তারুণ্যের মেলা অনুষ্ঠিত

মেহেরপুরে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি ও সরকারি সুযোগ আরও সহজে পাওয়ার লক্ষ্যে ,”আমিও জিততে চাই তারুণ্যের মেলা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীতে তারুণ্যের মেলার উদ্বোধন করেন পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।

উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালাল, জেলা মহিলা দলের সাইয়্যেদেতুন্নেসা নয়ন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহীমসহ মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরামের সদস্যরা।

তারুণ্যের মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুন অংশগ্রহণ করে। অনুষ্ঠানে নাগরিক ইস্যু নিয়ে বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী তরুণরা বলেন, একদিকে চাকুরীর সুযোগ যেমন কম অপরদিকে উদ্যোক্তা হতেও রয়েছে জটিল সব প্রতিবন্ধকতা। তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ও সহজ ঋণ সুবিধার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category