• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে শতভাগ সিসি ক্যামেরায় এসএসসি পরীক্ষা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে শতভাগ সিসি ক্যামেরায় এসএসসি পরীক্ষা
গাংনীতে শতভাগ সিসি ক্যামেরায় এসএসসি পরীক্ষা

মেহেরপুরের গাংনীতে শতভাগ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এ উপজেলায় চারটি উপকেন্দ্রসহ মোট ১৩ টি পরীক্ষা কেন্দ্রের সকল কক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় ১৩ টি কেন্দ্রে মোট ৪৩০৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। যা নিয়ন্ত্রণ করা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে।

কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক, পর্যবেক্ষক ও ভ্রাম্যমাণ আদালতের টিম ছাড়াও সিসিটিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করার জন্যই উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানায় মাধ্যমিক শিক্ষা অফিস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category