• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

Reporter Name
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

মেহেরপুরে সদর উপজেলার আমঝুপিতে দু‘টি মোটরসাইকেলের সংঘর্ষে হুরমত আলী (৪৫) নামের একজন নিহত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার আমঝুপি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আরশেদ আলীর ছেলে।

জানা গেছে, একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য হুরমত আলী মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি থেকে মেহেরপুর এর উদ্দেশ্যে রওনা দেন। তিনি সদর উপজেলার আমঝুপি তৈল বীজ খামার পার হলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল হুরমত আলীকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category