• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ-জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ-জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন
যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ-জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে। নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

বৃহম্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে মেহেরপুর সার্কিট হাউজে গার্ড অনার নেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দূর্নীতিকে কখনই প্রশ্রয় দেওয়া যাবে না। ২০০৯ সালে থেকে এ যাত্রা শুরু হছে। মানুষের জীবন মান উন্নয়নের জন্য যে বাধাগুলো আসবে সেগুলোকে এ ৫ বছরে মোকাবেলা করা হবে। আর এ যাত্রার মূল বাধা অনিয়ম দূর্ণীতি। সেগুলোকে কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যাক্ত করেন মন্ত্রী। সেবার মান বৃদ্ধি ও দ্রুত সেবা প্রদান করতে পারলে দেশকে দুর্ণীতি মুক্ত করা সম্ভব বলেও মনে করেনন তিনি।

বিকেলে মন্ত্রী মেহেরপুরে সার্কিট হাউজে পৌঁছালে পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সেখানে উপস্থি ছিলেন, জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস. এম, নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। পরে মন্ত্রী শহরের ডঃ সামসুজ্জোহা পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category