• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌতুকের দাবিতে স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধু দিপ্তী আমরা রাষ্ট্র এবং জনগণের পক্ষে কাজ করি-বিচারপতি জাফর আহমেদ মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন

হরিণাকুন্ডুতে নিখোঁজের দুই মাস পর কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার-গ্রেফতার ১

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
হরিণাকুন্ডুতে নিখোঁজের দুই মাস পর কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার-গ্রেফতার ১
হরিণাকুন্ডুতে নিখোঁজের দুই মাস পর কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার-গ্রেফতার ১

হরিণাকুন্ডু থেকে দুই মাস আগে নিখোঁজ যুবক সাইফুলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাতে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের বদ্দিনাথপুর গ্রামের শ্বশান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাইফুল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেলটুপি গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে । তার বাড়ি কুষ্টিয়ার আস্তানগর গ্রামে।

দুই মাস যাবৎ নিখোঁজ সাইফুলের পরিবার ১৫ জানুয়ারি হরিনাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরী করে। তেলটুপি গ্রামের আলাল উদ্দীন জানান,নিহত সাইফুল কোন সামাজিক বা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। প্রায় দুই মাস আগে তিনি নিখোঁজ হয়ে যান। হরিণাকুন্ডু থানার পুলিশ বুধবার তার লাশের সন্ধান পান।

তিনি আরো বলেন, সাইফুলের ব্যবহৃত মোবাইলের সুত্র ধরে কুষ্টিয়ার আস্তানগর ও ক্ষুদ্র আইলচারা গ্রাম থেকে নাকি পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে শুনেছি।মোবাইলটি তাদের কাছেই পাওয়া যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা গ্রামবাসির কাছে এখনও অজানা।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, সাইফুলের অর্ধগলিত লাশ কুষ্টিয়ার বদ্দিনাথপুর গ্রামের শ্মশান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে তিনি গনমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category